দিরাই প্রতিনিধি

২৭ মে, ২০২১ ১৮:৫১

চেয়ারম্যান আছাব উদ্দিনের দাফন সম্পন্ন

সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও করিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছাব উদ্দিন সর্দারকে জন্মভিটায় দাফন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মে) উপজেলার করিমপুর ইউনিয়নের সাকিত পুর গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয় ।

জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন জানাজায় অংশ নেন। আমৃত্যু তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও করিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেন।

 

আপনার মন্তব্য

আলোচিত