নিজস্ব প্রতিবেদক

২৮ মে, ২০২১ ১৫:৩৬

রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

সিলেটের ফেঞ্চুগঞ্জ ও মৌলভীবাজারের কুলাউড়ার মধ্যবর্তী এলাকায় রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।

শুক্রবার (২৮ মে) সকালে মাইজগাঁও ও ভাটেরার মাঝামাঝি জায়গায় রেল লাইনের পাশ থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি সিলেট রেলওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) পলাশ ঘোষ।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে সিলেট রেলওয়ে থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার  করে।

পরে ময়না তদন্তের জন্য লাশটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে রেলওয়ে পুলিশ। ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে।

উপ পরিদর্শক পলাশ ঘোষ জানান, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় অনুমানিক ৫৫ বছরের ওই ব্যক্তির উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, গায়ে পুরাতন ছোট চেকের সাদা কালো রংয়ের হাফ শার্ট, পরনে পুরাতন খয়েরি রংয়ের ফুল পেন্ট এবং গায়ের রং ফর্সা ও মুখমণ্ডল গোলাকার। লাশটি বর্তমানে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত