২৮ মে, ২০২১ ২১:০৮
হবিগঞ্জের চুনারুঘাটে দুই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলের দিকে পুলিশ পৃথক স্থান থেকে তাদের লাশ উদ্ধার করেছে।
তারা হচ্ছেন উপজেলার গাজীপুর ইউপির আলীনগর (বিট) এলাকার সাইফুল ইসলামের স্ত্রী মাজেদা আক্তার (২১) ও মিরাশি ইউপির গোয়াছপুর গ্রামের কামাল মিয়ার স্ত্রী আইরিন আক্তার (২৪)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ঘরের ভীমের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় মাজেদা আক্তারের লাশ উদ্ধার করা হয়। অপরদিকে মিরাশি ইউপির গোয়াছপুর গ্রাম থেকে আইরিন আক্তারের লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে রাতে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে। ময়নাতদন্ত শেষে শুক্রবারে দুপুরে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চুনারুঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) চম্পক দাম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মত্যুর আসল কারণ জানা যাবে।’
আপনার মন্তব্য