সিলেটটুডে ডেস্ক:

২৮ মে, ২০২১ ২২:১৬

দিনদুপুরে সাংবাদিকের স্বজন খুন, দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি ইমজার

বালাগঞ্জে গহরপুর রতনপুর ব্রিকফিল্ডের ব্যবস্থাপক ধিরাজ পালকে দিনদুপুরে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ধিরাজ পাল ইমজার সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক বণিকবার্তার সিলেট ব্যুরো প্রধান দেবাশীষ দেবুর আপন কাকা।

শুক্রবার (২৮ মে) জুম্মার নামাজের পর ম্যানেজার পদমর্যাদার ওই কর্মকর্তাকে কুপিয়ে গুরুতর আহত করে লুটপাট চালায় দুর্বৃত্তরা। এর পর তারা নিরাপদেই স্থান ত্যাগ করে বলে প্রাথমিকভাবে জানা যায়। পরে আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলেও প্রাণে বাঁচানো যায়নি।

এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সিলেটের টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েসন (ইমজা) সিলেটের নেতৃবৃন্দ।

ইমজার সাধারণ সম্পাদক আনিস রহমান স্বাক্ষরিত বিবৃতি ইমজা নেতৃবৃন্দ বলেন, সামান্য কটা টাকার জন্য দিনদুপুরে এমন হত্যা হতে পারে না। এই খুনের ঘটনা রহস্যজনক। নেতৃবৃন্দ প্রত্যাশা করেন পুলিশ দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করে খুনীদের সামনে নিয়ে আসার পাশাপাশি এই ঘটনার নেপথ্যে কারা আছে তাও খতিয়ে দেখবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসনের আরো সক্রিয়তাও প্রত্যাশা করে ইমজা।

আপনার মন্তব্য

আলোচিত