২৯ মে, ২০২১ ০০:০৩
ছাতকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) ২০২১ এর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২ ৮মে) বিকেলে ছাতক উপজেলা প্রশাসনের আয়োজনে ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ১৪টি দল নিয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল, সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) বিল্লাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন, ওসি (তদন্ত) মিজানুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, ইউপি চেয়ারম্যান গয়াস আহমদ, মাস্টার আওলাদ হোসেন, বিল্লাল আহমদ, মুরাদ হোসেন প্রমুখ।
উদ্বোধনী খেলায় ভাতগাঁও ইউনিয়ন ও জাউয়াবাজার ইউনিয়ন অংশগ্রহণ করে। খেলায় ভাতগাঁও ইউনিয়ন টাইব্রেকারে জাউয়াবাজার ইউনিয়নকে পরাজিত করে।
আপনার মন্তব্য