নবীগঞ্জ প্রতিনিধি

৩১ মে, ২০২১ ০১:৫৪

অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া পারভেজ আলমকে সংবর্ধনা

অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সিনিয়র এএসপি পারভেজ আলম চৌধুরী। এ উপলক্ষে নবীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে রোববার (৩০ মে) সন্ধ্যায় এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ডালিম আহমদের সভাপতিত্বে এবং পুলিশ পরিদর্শন অপারেশন মো. আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত ব্যক্তি অতিরিক্ত পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী।

এর আগে গত ২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর উপ সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পারভেজ আলম চৌধুরী পদোন্নতি প্রদান করা হয়।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবীগঞ্জ থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, থানার সেকেন্ড অফিসার সমীরণ দাশ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল আলী সরদার, উপ পরিদর্শক (এসআই) সামসুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু সালেহ জীবন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওহি চৌধুরী, উপ পরিদর্শক (এসআই) শিরিন আক্তার, অতিরিক্ত উপ পরিদর্শক (এএসআই) জামাল মিয়া, কনস্টেবল পলাশ বৈদ্য প্রমুখ।

এ সময় নবীগঞ্জ থানার কর্মকর্তাবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে সংবর্ধিত ব্যক্তি অতিরিক্ত পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরীকে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

বিদায়ী অতিথির বক্তব্যে পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী বলেন, পুলিশ পেশা একটি ঝুঁকিপূর্ণ পেশা। এ পেশায় সব সময় সতর্কতার সাথে কাজ করতে হয়। পুলিশ জনগণের বন্ধু হিসাবে সর্বদা কাজ করে আসছে। পুলিশকে সব সময় সমাজের ক্ষতিকর দালালদের কাছ থেকে দুরে থাকতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সমাজের অপরাধ প্রবণতা রোধ করা সম্ভব।

আপনার মন্তব্য

আলোচিত