তাহিরপুর প্রতিনিধি

০১ জুন, ২০২১ ১৯:৩৮

তাহিরপুরে জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা ছাত্রদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ জুন) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে উপজেলা ছাত্রদলের কার্যালয়ে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির, আহবায়ক আবুল হাসান রাসেল, সদস্য সচিব আসাদুজ্জামান মুন্না, যুগ্ম আহ্বায়ক দেবাশীষ সরকার রুবেল, সৈয়দ তানভীর হোসেন, রহাত হাসান রাব্বি, সদস্য মুজিবুর রহমান, মিনহাজুল হক আরমান, তাহিরপুর উপজেলা যুবদল নেতা শাহিন মিয়া, গোলাম সরোয়ার ওহী,
জয়নাল আবেদিন কলেজ কমিটির আহ্বায়ক মহিউদ্দিন, সদস্য সচিব তরিকুল হাসান, সদস্য আরিফ মিয়া উপজেলা ছাত্রনেতা রখাব উদ্দিন, রিদয়, মাহমুদুল হাসান রাকিব, শ্যামল, ইয়াসিন, হৃদয়, শুভ, সারোয়ার, শিব্বির প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত