চুনারুঘাট প্রতিনিধি

০১ জুন, ২০২১ ২০:৪১

চুনারুঘাটের সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ আহম্মদ আর নেই

হবিগঞ্জের চুনারুঘাটের প্রথম উপজেলা চেয়ারম্যান মাসুদ আহম্মদ চৌধুরী সোমবার রাত ১১টায় নিজ বাসভবনে মারা করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫বছর।

মঙ্গলবার (১ জুন) বাদ আছর রাণীগাঁও ইউনিয়ন পরিষদ মাঠে ওনার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আবু তাহের, সাবেক পৌর মেয়র মো. নাজিম উদ্দিন শামছু, উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক পিপি অ্যাডভোকেট আকবর হোসেন জিতু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ, সাবেক চেয়ারম্যান আবু সালেহ্ মো. শফিকুর রহমান, অ্যাডভোকেট সরকার মোহাম্মদ শহীদ, হুসাইন আলী রাজন, আইয়ুব আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, আনিছুর রহমান আনিছ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মানিক সরকার, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি কামরুল ইসলাম, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন লিটনসহ হাজার হাজার মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

তার মৃত্যুতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

মৃত্যুকালে স্ত্রী, এক কন্যা সন্তান ও নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন তিনি। রাণীগাঁও গ্রামের মৃত আব্দুর রাজ্জাক চৌধুরীর ছেলে তিনি। উল্লেখ, মাসুদ আহম্মদ চৌধুরী চুনারুঘাটের প্রথম উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন এবং তিনি একটানা ২বার উপজেলা চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন।

আপনার মন্তব্য

আলোচিত