০১ জুন, ২০২১ ২১:৫০
সুনামগঞ্জের ছাতকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭) ২০২১ এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। খেলায় ভাতগাওঁ ইউনিয়নকে ট্রাইবেকারে ৫-৪ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় কালারুকা ইউনিয়ন দল।
মঙ্গলবার (১ জুন) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হয় কালারুকা ইউনিয়ন ও ভাতগাওঁ ইউনিয়ন।
১৩ টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান।
খেলা পরিচালনায় করেন, সৈয়দ আহমদ লেচু। এসময় সহকারি কমিশনার (ভূমি) তাপস শীল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, ইউপি চেয়ারম্যান মাস্টার আওলাদ হোসেন, অদুদ আলমসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, সাংবাদিক ও দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য