নিজস্ব প্রতিবেদক

০১ জুন, ২০২১ ২২:৩২

ওসমানী হাসপাতাল থেকে ৯ দালাল গ্রেপ্তার

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৯ দালালকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ওসমানী হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদেরকে বিভিন্ন কৌশলে প্রতারণার ফাঁদে ফেলে টাকা পয়সা হাতিয়ে নিতো অভিযোগ রয়েছে।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে লামাবাজার পুলিশ ফাঁড়ির একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলনে- গোলাপগঞ্জের বুধাবারী বাজারের কালীজুড়ি গ্রামের মৃত মো: হাজী তাহির আলীর ছেলে মো: হাজী আমির আলী (৩৩), বিশ্বনাথের দক্ষিণ মিরের চরের গৌউস আলীর ছেলে সোহেল (৩৬), পশ্চিম কাজলশাহর সোনার বাংলা আবাসিক এলাকার ৩০ নাম্বার বাসার লাভলু মিয়ার ছেলে তামিম আহমদ, দক্ষিণ কাজলশার (নিজের বাড়ি) ১৫৯ নাম্বার বাসার মৃত মোজাম্মেল আলীর ছেলে মো: কামাল আহমদ (৪৭), জলালাবাদ থানার ফালপুরের মৃত আ: ছাত্তারের ছেলে মো: জালাল উদ্দিন (২৮), সুনামগঞ্জ সদরের হালুয়াঘাটের মৃত রফিকুল ইসলামের ছেলে শাহীন আহমদ (৩০), জকিগঞ্জের মাইজকান্দির মৃত মতিউর রহমানের ছেলে আবুল কালাম (২৮), বালাগঞ্জের করচারপাড়ার মৃত জামাল উদ্দিনের ছেলে সালেহ আহমেদ (৩৪) ও মেডিকেল এলাকার রাকিবুল ইসলাম (২২)।

আপনার মন্তব্য

আলোচিত