নিজস্ব প্রতিবেদক

০২ জুন, ২০২১ ২০:৫৬

চুনারুঘাটে দশ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

র‌্যাব ৯ এর অভিযানে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা এলাকা থেকে ১০.২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী সন্দেহে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১ জুন) রাত দশটায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, এর সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

বুধবার (২ জুন) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯।

অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা।

র‌্যাব জানায়, হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন আমতলী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ১০.২ কেজি গাঁজা ও ১ টি মোবাইলসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র‌্যাব।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ও ঠিকানা, মো. সুমন মিয়া (২২), পিতা-মৃত কুতুব মিয়া, সাং-খরমপুর, থানা-চুনারুঘাট, জেলা- হবিগঞ্জ।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র‌্যাব মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) এর টেবিল ১৯(খ) ধারা মোতাবেক উদ্ধারকৃত আলামত এবং গ্রেপ্তারকৃত আসামিকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করেছে বলে জানায় র‌্যাব।

আপনার মন্তব্য

আলোচিত