০৩ জুন, ২০২১ ১৫:৫৪
সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকায় নিজ বসতঘরে ১৩ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে হোসাইন আহমদ (১৫) নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় বিমানবন্দর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে।
বুধবার (২ জুন) তাকে নগরের শাহী ঈদগাহ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে আজ বৃহস্পতিবার দুপুরে তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃত হোসাইন আহমদ সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানাধীন মশালঘাট থানাধীন সাইজুল ইসলামের ছেলে।
বার্তায় জানানো হয়, এ বছরের ১৫ জানুয়ারি রাতে শাহী ঈদগাহ এলাকায় নিজ বসতঘরে শিশুটিকে ধর্ষণ করা হয়।
আপনার মন্তব্য