০৩ জুন, ২০২১ ১৮:১৪
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দিরাই উপজেলা, পৌর ও সরকারি কলেজ শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকনসহ নেতৃবৃন্দের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৩ জুন) সকাল ১১টায় স্থানীয় থানা রোডস্থ বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এসময় পুলিশি বাঁধার মুখে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা ছাত্রদলের আহবায়ক আবু হাসান চৌধুরী সাজুর সভাপতিত্বে ও ছাত্রদল নেতা মুরছালিন আহমেদের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি লিপন হাসান চৌধুরী, পৌর ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মহিউদ্দিন তালুকদার মিলাদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রেজাউল হাসান রিজু, তানবীর আহমদ, জোবায়েদ আলম, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আলামিন মিয়া, সালমান আহমদ, সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক সালমান মিয়া, যুগ্ম আহবায়ক অমিত হাসান, মবিন চৌধুরী, জগদল ইউনিয়ন ছাত্রদল নেতা রাহাদ আহমদ, সাইফুল আমিন, রফিনগর ইউনিয়ন ছাত্রদল নেতা মাছুম আহমদ, রিয়াদ মুনসেফ, রাজানগর ইউনিয়ন ছাত্রদল নেতা তুষার মিয়া, জাকারিয়া মিয়া প্রমুখ।
আপনার মন্তব্য