০৩ জুন, ২০২১ ১৮:৫৩
হবিগঞ্জের চুনারুঘাট আমু চা- বাগানে উদয়ন উচ্চ বিদ্যালয়ের ৪তলা ভবন নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুন) নির্মাণ কাজ ভার্চুয়ালি উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি ।
এ সময় উপস্থিত ছিলেন- আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু, হবিগঞ্জ মাধ্যমিক স্কুল বিভাগের ইঞ্জিনিয়ার সজল মুন্সি, ম্যানেজিং কমিটির সভাপতি দিলীপ নারায়ণ কৈরী ,অব. প্রধান শিক্ষক রানা প্রসাদ ঘোষ, ইঞ্জিনিয়ার রনজিৎ ঘোষ,ইউপি সদস্য ফরিদ মিয়া ও চন্দ্র তাতী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন তাতী প্রমুখ।
উল্লেখ, বিমান প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী বিদ্যালয়টির ৪তলা ভবন নির্মাণ কাজের জন্য ৮০ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছিলেন।
আপনার মন্তব্য