নিজস্ব প্রতিবেদক

০৩ জুন, ২০২১ ১৯:৫৮

স্বাস্থ্য বিধি না মানায় তিন ব্যক্তিকে ৫৫ হাজার টাকা জরিমানা

স্বাস্থ্য বিধি সঠিক ভাবে না মানায় এসএমপির বিভিন্ন থানা এলাকায় ৩ ব্যক্তিকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২ জুন) র‌্যাব-৯ এবং জেলা প্রশাসক সিলেটের যৌথ অভিযানে সকাল সাড়ে ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত অভিযান পরিচালিত হয়। এই অভিযান চালাকালীন ৩জনকে জরিমানা করা হয়। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশাল কোম্পানি (ইসলামপুর ক্যাম্পে) এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে।

বৃহস্পতিবার (৩ জুন) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৯।

অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র এএসপি ওবাইন এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম

র‌্যাব জানায়, এসএমপির বিভিন্ন থানাধীন এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে স্বাস্থ্য বিধি সঠিক ভাবে না মানায় ৩ ব্যক্তিকে ৫৫ হাজার টাকা জরিমানা করা ও তা আদায় করা হয়। জরিমানাকৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয়েছে বলে জানায় র‌্যাব।

আপনার মন্তব্য

আলোচিত