০৫ জুন, ২০২১ ১৮:৩৬
দিরাইয়ে বিভিন্ন খামারীদের অংশগ্রহণের মধ্যদিয়ে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিক হয়েছে
শনিবার সকালে দিরাই বিএডিসি মাঠে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল দিরাই এর আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত প্রদর্শনী উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন এর সভাপতিত্বে ও উপজেলা ভেটেরিনারী সার্জন এফ এম বাবরা হ্যামলিন এর পরিচালনায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহন চৌধুরী, দিরাই সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর। বক্তব্য রাখেন খামারীগণ। বিকেলে সমাপনী অনুষ্ঠানে খামারীদের মধ্যে পুরস্কার ও সনদ পত্র তুলে দেন অতিথিরা।
আপনার মন্তব্য