সিলেটটুডে ডেস্ক

০৫ জুন, ২০২১ ১৮:৪৭

ফটো সাংবাদিক লিটনের মৃত্যুতে সিলেট জেলা প্রেসক্লাব শোক

দৈনিক খোলা কাগজের ফটো সাংবাদিক নিজামুল হক লিটনের মৃত্যুতে সিলেট জেলা প্রেসক্লাব গভীর শোক প্রকাশ করেছে।

শনিবার (৫ মে) সংগঠনের সভাপতি আল আজাদ ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদ এক শোকবার্তায় লিটনের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, শুক্রবার (৪ জুন) সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন গঙ্গানগর চক গ্রামে নিজ বাড়ি থেকে নিজামুল হক লিটনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ বসতকক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে নিহতের পরিবার জানায়। পুলিশেরও ধারণা  নিজামুল হক লিটন আত্মহত্যা করেন।

 

আপনার মন্তব্য

আলোচিত