নিজস্ব প্রতিবেদক

০৬ জুন, ২০২১ ২০:৪৬

স্বাস্থ্যবিধি না মানায় ৪ ব্যক্তিকে ২৮ হাজার টাকা জরিমানা

স্বাস্থ্য বিধি সঠিক ভাবে না মানায় এসএমপির বিভিন্ন থানা এলাকায় ৪ ব্যক্তিকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৬ জুন) বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত র‌্যাব-৯ এবং জেলা প্রশাসক, সিলেট এর যৌথ অভিযানে এ জরিমানা আদায় করা হয়।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯,স্পেশাল কোম্পানি (ইসলামপুর ক্যাম্পে) এর একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।

অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম ও সিনিয়র সহকারী পুলিশ সুপার লুৎফর রহমান এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম।

র‌্যাব জানায়, এসএমপির বিভিন্ন থানাধীন এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে স্বাস্থ্য বিধি সঠিক ভাবে না মানায় ৪ জন ব্যক্তির কাছ থেকে ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জরিমানাকৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয়েছে বলে জানায় র‌্যাব।

 

আপনার মন্তব্য

আলোচিত