০৬ জুন, ২০২১ ২২:০৫
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ২০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৬ জুন) দুপুরে র্যাব-৯ এর একটি দল শায়েস্তাগঞ্জ পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে থানার হাপ্টার হাওর এলাকার আব্দুল বারিকের ছেলে মো. আবু কালাম (২৩) ও হাপ্টার হাওর এলাকার মৃত কুদ্দুস মিয়ার ছেলে মো. মনির মিয়া (২৪)।
রোববার (৬ জুন) র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল শায়েস্তাগঞ্জ পৌরসভার বাল¬া গেইটের জজ বাড়ির ভেতরে আবু কালামের ভাড়াটিয়া বাসায় অভিযান পরিচালনা করে। এসময় ২০ কেজি ৫ কেজি গাঁজা জব্দসহ পেশাদার মাদক ব্যবসায়ী মো. আবু কালাম ও মো. মনির মিয়াক গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে স্থানীয় থানায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছে।
আপনার মন্তব্য