১৯ জুন, ২০২১ ২২:১৩
সুনামগঞ্জ সদর থানা এলাকা থেকে ৭১২ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৮ জুন) দুপুরে র্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে সদর থানার ইসলামপুর এলাকার মো. মোস্তফা কামালের ছেলে মো. সামছুল হক (১৮) ও মো. সেলিম মিয়ার ছেলে মো. রাকবি মিয়া (১৮)।
শনিবার (১৯ জুন) র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-০৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যাম্পে) এর একটি আভিযানিক দল সুনামগঞ্জ সদর থানার জাহাঙ্গীর নগর ইউপির আইমাগাঁও-কামারগাঁও এলাকার রাস্তায় অভিযান চালায়। এসময় ৭১২ পিস ইয়াবা জব্দসহ পেশাদার মাদক কারবারি মো. সামছুল হক ও মোঃ রাকিব মিয়াকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে মাদক আইনে তাদের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা দায়ের করেছে।
আপনার মন্তব্য