নিজস্ব প্রতিবেদক

২৫ জুন, ২০২১ ২২:১৯

চুনারুঘাটে ১০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার তিন

হবিগঞ্জের চুনারুঘাটে ১০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুন) র‌্যাব-৯ এর একটি দল গাজীপুর ইউনিয়নের জারুলিয়া এলাকা থেকে গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে মো. উজ্জল মিয়া (২০), মো. ফয়েজ মিয়া (২৫) ও মো. শফিক আহম্মেদ (২৪)।

শুক্রবার (২৫) র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানানো হয়েছে।

র‌্যাব সূত্র জানায়, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল চুনারুঘাট থানার ১নম্বর গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রাসের চুনারুঘাট-আসামপাড়া ভূইচড়াপুর ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ১০ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দসহ পেশাদার মাদক ব্যবসায়ী মো. উজ্জল মিয়া, মো. ফয়েজ মিয়া ও মো. শফিক আহম্মেদকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে স্থানীয় থানায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছে।

অভিযানে নেতৃত্ব দেন লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হোসেন এবং জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) এ কে এম কামরুজ্জামান।

আপনার মন্তব্য

আলোচিত