২৫ জুন, ২০২১ ২২:৫৬
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সিএনজি চালিত অটোরিকশাসহ দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুন) র্যাব-৯ এর একটি দল শায়েস্তাগঞ্জ থানার ব্রাহ্মণডোরা ইউনিয়নের অলিপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে মো. লিটন (৩২) ও হিরেন্দ্র সূত্র ধর (৩৫)।
শুক্রবার (২৫) র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানানো হয়েছে।
র্যাব সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল শায়েস্তাগঞ্জ থানার ১১ নম্বর ব্রাহ্মণডোরা ইউনিয়নের অলিপুর সিএনজি ষ্টেশন সংলগ্ন সিটি পার্কের সামনে অভিযান পরিচালনা করে। এসময় ২টি চাকু, একটি সিএনজি চালিত অটোরিকশা, ১ কৌটা মলম, দুটি মুঠোফোন, দুটি সিমকার্ডসহ পেশাদার মো. লিটন ও হিরেন্দ্র সূত্র ধরকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হোসেন এবং জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) একে এম কামরুজ্জামান।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে স্থানীয় থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
আপনার মন্তব্য