নবীগঞ্জ প্রতিনিধি

২৬ জুন, ২০২১ ০০:৫৯

নবীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

হবিগঞ্জের নবীগঞ্জে পানিতে ডুবে ১২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া ওই শিশুর নাম দীপা রাণী দাশ।

শুক্রবার বিকেল ৫টার  দিকে নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়েন পাটলী গ্রামে এই ঘটনা ঘটে। সে ওই গ্রামের মহেন্ড দাশের বড় মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, দীপা রাণী দাশ মৃগীরোগে আক্রান্ত। বিকেল সে ঘর থেকে বের হয়। দীর্ঘক্ষণ পরও ঘরে না ফেরায় বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। এরপর আনুমানিক ৫টার  তার বাড়ির অদূরের একটি পুকুরে লাশ ভেসে থাকতে দেখেন। পরে স্বজনেরা পুকুর থেকে তার লাশ উদ্ধার করেন। দীপার মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।

নবীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মো. আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করেন। 

আপনার মন্তব্য

আলোচিত