নিজস্ব প্রতিবেদক

২৬ জুন, ২০২১ ০২:০৭

বিয়ের আয়োজন করে এবার জরিমানা গুনলো হোটেল স্টার প্যাসিফিক

করোনা সংক্রমণল ঠেকাতে বিধিনিষেধ চলাকালে বিয়ের আয়োজন করে জরিমানা গুনলো সিলেট নগরের দরগাহ গেইট এলাকার হোটেল স্টার স্পেসিফিক।

শুক্রবার রাতে অভিজাত এই হোটেলের বলরুমে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে বিয়ের আয়োজন করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে ঝটিকা আভিযান চালায় জেলা প্রশাসন। আইন লঙ্ঘনের দায়ে কর্তৃপক্ষকে করা হয় ৫০ হাজার টাকা জরিমানা।

জানা গেছে, প্রশাসনের ভয়ে দিনেরবেলায় না করে রাতে বিয়ের আয়োজন করেন নগরীর দরগাহ গেট এলাকার হোটেল স্টার প্যাসিফিক কর্তৃপক্ষ। সিলেটের করোনার উচ্চ ঝুঁকির এই সময়ে আইন লঙ্ঘন করে এভাবে বিয়ের আয়োজন করার খবর পেয়ে শুক্রবার (২৫ জুন) রাত ৮টার সময় সেখানে অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন।

এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হোটেল স্টার প্যাসিফিক কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করেন ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন।

এরআগে শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে বিয়ের আয়োজন করায় নগরের তালতলা এলাকার হোটেল হিলটাউনকে ১ লাখ টাকা ও মিরবক্সটুলা এলাকা রেইনবো রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে তিনি বলেন, সিলেটে দিন দিন করোনার সংক্রমণ ভয়াবহ আকারে বাড়ছে। এরই মাঝে করোনাকালীন বিধি-নিষেধ অমান্য করে বিয়ে পার্টির আয়োজন করায় নগরীর দরগাহ গেট এলাকার হোটেল স্টার প্যাসিফিক কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও এমন কর্মকাণ্ড আর না করার জন্য তাদেরকে কঠোরভাবে সতর্ক করে দেয়া হয়েছে। করলে কর্তৃপক্ষকে বড় ধরনের শাস্তির আওতায় নিয়ে আসা হবে।

গোয়েন্দা খবরের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে বলে জানান ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন। এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

উল্লেখ্য, একই অপরাধে শুক্রবার দিনে সিলেট নগরীর রেইনবো চাইনিজ রেস্টুরেন্ট ও হোটেল হিলটাউন কর্তৃপক্ষকে বড় অংকের জরিমানা করেছেন জেলা প্রশাসন।

শুক্রবার (২৫ জুন) বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিনের নেতৃত্বে পরিচালিতে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

জানা যায়, করোনাকালীন বিধি-নিষেধ অমান্য করে বিয়ে পার্টির আয়োজন করায় নগরীর মিরবক্সটুলার রেইনবো চাইনিজ রেস্টুরেন্টে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে ৫০ হাজার টাকা রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে এবং ১০ হাজার টাকা কনে ও বরপক্ষকে জরিমানা করা হয়েছে।

অপরদিকে, নগরীর তালতালার হিলটাউন হোটেল কর্তৃপক্ষকে একই অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত