২৬ জুন, ২০২১ ১৪:৪৭
হবিগঞ্জের চুনারুঘাটে অজ্ঞাত কিশোরের মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। নিহত তাজুল ইসলাম (১৫) চুনারুঘাট পৌরসভার আমকান্দি গ্রামের আলফু মিয়ার ছেলে।
জানা যায়, গতকাল শুক্রবার বিকেলে উপজেলার দেউন্দী চা বাগানের গিলানী ফাঁড়ি বাগানে পরিত্যক্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে থানা পুলিশ। পুলিশ এই কিশোরের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
শনিবার দুপুরে মর্গের কাজ সম্পন্ন করে পুলিশ কিশোরের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছেন।
চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী আশরাফ বলেন, নিহত কিশোরের গলায় রশি পেছানো অবস্থায় ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। সে টমটম চালক ছিল।
আপনার মন্তব্য