সিলেটটুডে ডেস্ক

২৬ জুন, ২০২১ ১৭:৪৪

সিলেটে আওয়ামী লীগের কামরান স্মরণ সভা স্থগিত

সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান এর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর আওয়ামী লীগ কর্তৃক ৩০ শে জুন পূর্ব ঘোষিত স্মরণ সভা সরকার নির্দেশিত কভিড-১৯ সংক্রমণ রোধে কঠোর লকডাউন এর কারণে স্থগিত ঘোষণা করা হয়েছে।

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন এক বার্তায় বলেন, কভিড-১৯ পরিস্থিতি স্বাভাবিক  হলে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে পরবর্তী তারিখ জানানো হবে।

আপনার মন্তব্য

আলোচিত