মাধবপুর প্রতিনিধি

২৬ জুন, ২০২১ ২২:৩৪

মাধবপুরে প্রতারণা করে জায়গা রেজিস্ট্রি করার অভিযোগ

হবিগঞ্জের মাধবপুরে প্রতারণা করে জায়গা রেজিস্ট্রি করার ঘটনায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা।

শনিবার (২৬ জুন) দুপুরে মাধবপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার শাহপুর গ্রামের মফিল মিয়ার ছেলে আলফাজ মিয়া।

আলফাজ মিয়া সংবাদ সম্মেলনে জানান, তার বাবা একই গ্রামের ফারুক মিয়ার নিকট ১১২৫ দাগে ৫ শতক জায়গা বিক্রি করে। কিন্তু ফারুক মিয়া প্রতারণা করে ১১৩৭ দাগ থেকে ৪ শতক জায়গা রেজিস্ট্রি করে নেয়। তার বাবা মফিল মিয়া লেখাপড়া না জানার কারণে ফারুক মিয়া এ প্রতারণা করেছে।

 

আপনার মন্তব্য

আলোচিত