বড়লেখা প্রতিনিধি

২৬ জুন, ২০২১ ২২:৪০

সাংবাদিক নূরুল ইসলামের মৃত্যুতে বড়লেখা প্রেসক্লাবের শোক

দৈনিক সিলেট বাণীর বড়লেখা প্রতিনিধি জ্যেষ্ঠ সাংবাদিক নূরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বড়লেখা প্রেসক্লাব।

শনিবার (২৬ জুন) এক শোকবার্তায় বড়লেখা প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস ও সাধারণ সম্পাদক গোপাল দত্ত, দৈনিক যুগান্তর ও জালালাবাদ প্রতিনিধি আব্দুর রব, কালেরকন্ঠ প্রতিনিধি লিটন শরীফ, আমাদের সময় প্রতিনিধি ইকবাল হোসেন স্বপন, ভোরেরকাগজ প্রতিনিধি মিজানুর রহমান, সংগ্রাম প্রতিনিধি কাজী রমিজ উদ্দিন, দৈনিক উত্তরপূর্ব প্রতিনিধি জালাল আহমদ, ইত্তেফাক প্রতিনিধি ও সিলেটটুডের নিজস্ব প্রতিবেদক তপন কুমার দাস, একাত্তরের কথা প্রতিনিধি আদিব মজিদ, একাত্তর টিভি  ও সিলেটভিউ প্রতিনিধি এজে লাভলু, যায়যায়দিন প্রতিনিধি সুলতান আহমদ খলিল, সকালের সময় প্রতিনিধি ময়নুল ইসলাম, সোনালী খবর প্রতিনিধি মস্তফা উদ্দিন, খোলাকাগজ প্রতিনিধি রিপন দাস প্রমুখ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রসঙ্গত, বড়লেখা পৌরসভার গাজিটেকা বাঁশতলা গ্রামের বাসিন্দা সাংবাদিক নূরুল ইসলাম শুক্রবার দিবাগত রাতে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, তিনি ছেলে ও এক কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার (২৬ জুন) দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত