বড়লেখা প্রতিনিধি

২৮ জুন, ২০২১ ২২:৫৭

বড়লেখায় ১৫০ পরিবারের মধ্যে খাদ্য ও সুরক্ষাসামগ্রী বিতরণ

করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসেরবাজারে ১৫০ পরিবারের মাঝে খাদ্য ও সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।

পূবালী ব্যাংক লিমিটেডের আর্থিক সহায়তায় ও পদক্ষেপের দাসেরবাজার ব্রাঞ্চের আয়োজনে এগুলো বিতরণ করা হয়েছে।

প্রত্যেক পরিবারকে ২০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ২ লিটার তেল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ২ পিস সাবান ও ১০ টি মাস্ক দেওয়া হয়েছে।

এ উপলক্ষে রোববার (২৭ জুন) দুপুরে বড়লেখা উপজেলার দাসেরবাজার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পদক্ষেপের আঞ্চলিক ব্যবস্থাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ।

পদক্ষেপের দাসেরবাজার ব্রাঞ্চের ব্যবস্থাপক মো. আলতাফ হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে পূবালী ব্যাংক লিমিটেড বড়লেখা শাখার ব্যবস্থাপক সারওয়ার আহমদ, দাসেরবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মছব্বির আলী ও সাধারণ স¤পাদক স্বপন চক্রবর্তী, দাসেরবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাস, পদক্ষেপের এরিয়া ব্যবস্থাপক মজিবুল হক, সিনিয়র সাংবাদিক আব্দুর রব প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত