জুড়ী প্রতিনিধি

২৯ জুন, ২০২১ ১৪:৩২

জুড়ীতে বীজ ও রাসায়নিক সার বিতরণ

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ২০২০-২১ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা-আমনের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুন) দুপুর ১২ টায় উপজেলা সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানার সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ জসিম উদ্দিনের সঞ্চালনায়  অনুষ্ঠিত বিতরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল-১ চেয়ারম্যান রঞ্জিতা শর্মা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, জুড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, কৃষক প্রতিনিধি ভাগ্য সিংহ।

এ কর্মসূচির আওতায় উপজেলার ৪০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রত্যেককে ৫ কেজি বীজ ও ২০ কেজি করে রাসায়নিক সার প্রদান করা হয়।

কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন জানান, রোপা-আমনে এ বছর সরকার ৪০০ জনকে ৫ কেজি বীজ ও ২০ কেজি সার  বিনামূল্যে বীজ দিচ্ছে । এ বীজ ও সার দিয়ে প্রায় ৪০০ বিঘা জমি চাষ হবে।

এছাড়া ও এ সময় অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন সাংবাদিক  সাইফুল ইসলাম সুমন, মনিরুল ইসলাম, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা  নাজমুল কায়ছার,  গোবিন্দ তন্দ্র দে, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা  মোঃ আজিজুল ইসলাম খান,  নজরুল ইসলাম, সুরঞ্জিত ধর, রিপন কান্তি দাস, আতিকুর রহমান প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত