সিলেটটুডে ডেস্ক

২৯ জুন, ২০২১ ২২:৪৯

রাজাগঞ্জ ইউপি নির্বাচন: বিরামহীন গণসংযোগে সাংবাদিক আলী আকবর

দিন তারিখ এখনও চূড়ান্ত হয়নি। করোনার কারণে অনিশ্চয়তাও রয়েছে। তবু জমে ওঠেছে সিলেটের কানাইঘাটে ৯নং রাজাগঞ্জ ইউনিয়নে নির্বাচনী প্রচারণা ও গসংযোগ। করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনেই সম্ভাব্য প্রার্থীরা চালিয়ে যাচ্ছেন গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ।

আসন্ন ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা অনেক। প্রচারণার পাশাপাশি দলীয় মনোনয়ন পেতেও তৎপরতা চালিয়ে যাচ্ছেন তারা। বিশেষত ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেতে লবিং চালাচ্ছেন অনেকে।

চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে প্রচার প্রচারনা ও গণসংযোগ অনেকটা এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ পরিবারের আলী আকবর চৌধুরী কোহিনূর। তিনি রাজাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। পেশায় সাংবাদিক আলী আকবর এবার  চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন। তরুণ এ আওয়ামী লীগ নেতা ইতোমধ্যে নজর কেড়েছেন এলাকাবাসীর।

দীর্ঘদিন ধরেই আলী আকবর এলাকার মানুষের পাশে রয়েছেন। কুশল বিনিময়ের পাশাপাশি নিজের প্রার্থীতার প্রচারণাও চালিয়ে যাচ্ছেন। সময় যত ঘনিয়ে আসছে তার পক্ষে প্রচারনা ও গণসংযোগ আরো জোরদার হচ্ছে।

গত ২৬ জুন একদল তরুণ ও যুবকদের সঙ্গে নিয়ে ইউনিয়নের খালোপার গ্রামের ঘরে ঘরে গণসংযোগ করে সবার কাছে লিফলেট, ষ্টিকার বিতরন করেন আলী আকবর। একই দিন তিনি নয়াবাজার ব্যবসায়ীদের নিয়ে নির্বাচনী মতবিনিময় করেন। অব্যাহত গণসংযোগের অংশ হিসেবে ২৭ জুন আবারো খালোপার, মুকিগঞ্জ বাজার  ও বুরহানুদ্দিন শহর উল্লাহ মার্কেটে গণসংযোগ এবং মতবিনিময় করেন। প্রত্যহ গণসংযোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত