জগন্নাথপুর প্রতিনিধি

৩০ জুন, ২০২১ ১৯:১১

জগন্নাথপুরে করোনার দ্বিতীয় ধাপে সর্ব্বোচ ১০ জন শনাক্ত

সুনামগঞ্জের জগন্নাথপুরে আরো ১০জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

শনাক্তদের মধ্যে জগন্নাথপুর পৌরসভায় ৬জন, পাটলী ইউনিয়নে ১জন, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে ২জন ও রানীগঞ্জ ইউনিয়নের ১জন। মঙ্গলবার (২৯ জুন) সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তির ল্যাব থেকে নমুনা পরীক্ষার পর আক্রান্ত ওই ব্যক্তিদের করোনা রিপোর্ট পজেটিভ আসে।

করোনার দ্বিতীয় ধাপে গত ২৪ ঘন্টায় জগন্নাথপুরে সর্ব্বোচ আক্রান্ত সংখ্যা ছিল ১০জন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সূদন ধর  জানান, জগন্নাথপুর উপজেলায় এ পর্যন্ত ২৫৮জন করোনায় আক্রান্ত হয়েছেন। তারমধ্যে সুস্থ আছেন ২৪২জন, মৃত্যু বরণ করছেন ১ জন। ১৩জন আছেন হোম আইসোলেশনে এবং ২জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত