৩০ জুন, ২০২১ ১৯:২৭
মৌলভীবাজারের জুড়ীতে করোনাভাইরাসের কারণে সরকার ঘোষিত লকডাউনে আইন অমান্য করার কারণে জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (৩০ জুন) উপজেলার বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া সুলতানা।
অভিযানে সামাজিক দূরত্ব বজায় না রাখা, মাস্ক পরিধান না করা, দোকান খোলা রাখাসহ বিভিন্ন অপরাধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৫(২) ধারা মোতাবেক ৯টি মামলায় ৩ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ও জুড়ী থানার একদল পুলিশ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য