৩০ জুন, ২০২১ ১৯:৪৬
হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগানে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সুহেল র্যালি (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩০ জুন) দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।
অন্যদিকে ধর্ষণের শিকার শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানান, নোয়াপাড়া চা বাগানের ওই শিশুর মা-বাবা স্থানীয় একটি শিল্প কারখানায় কাজে চলে যান। ওই সময় একই বাগানের কমল র্যালির ছেলে সুহেল র্যালি শিশুটিকে ধর্ষণ করে।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় শিশুটির বাবা থানায় একটি মামলা করলে মঙ্গলবার রাতে সুহেলকে গ্রেপ্তার করা হয়।
আপনার মন্তব্য