০১ জুলাই, ২০২১ ০১:৫০
মৌলভীবাজারের কমলগঞ্জে রুনা আক্তার (১৮) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
সে উপজেলার আলীনগর ইউনিয়নের লাংলিয়া গ্রামের মৃত আব্দুল আলীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রুনা আক্তারের মা-বাবা ছোটবেলা মারা যাওয়ার পর সে বড় বোন হেনা বেগমের কাছে বড় হয়। মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার ভোররাতের কোনো এক সময় ঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে। পরিবারের লোকজন বিষয়টি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
কমলগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মহাদেব বাচাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘কিশোরী প্রেম সংক্রান্ত কারণে আত্মহত্যা করতে পারেন এমনটি প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। লাশের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
আপনার মন্তব্য