তাহিরপুর প্রতিনিধি

০১ জুলাই, ২০২১ ১৪:০২

যাদুকাটা নদীতে নিখোঁজ দুই সহোদরের লাশ উদ্ধার

সীমান্ত নদী জাদুকাটা দিয়ে দৈয়ে আসা উজানের পাহাড়ি ঢলের পানিতে পড়ে নিখোঁজ দুই সহোদরের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল। বৃহস্পতিবার (১ জুলাই) তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের চিসকা গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

পরিবারের দুই সহোদর হলো, উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের মিয়ারচর গ্রামের মস্তু মিয়ার ছেলে মেরাজুল ইসলাম (১০) ও খাইরুল ইসলাম (৭)। তারা মঙ্গলবার বিকালে নিখোঁজ হন।

জানা যায়, মঙ্গলবার উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের মিয়ারচর গ্রামের বাজারে প্রতিদিনের মত সবজি বিক্রি করছিল মস্তোফা মিয়ার। বিকাল ৫টার দিকে মস্তোফা মিয়ার ছোট ছেলে খাইরুল ইসলাম (৭) বাজার সংলগ্ন যাদুকাটা নদীর পশ্চিম দিকে ঘাটে বাদা নৌকায় উঠেছে দেখে বড় ছেলে মেরাজুল ইসলাম তার বাবাকে জানায়। তখন খাইরুলকে নিয়ে আসতে বলে পিতা মস্তোফা মিয়া। পিতার কথা মত মেরাজুল নদীতে গেলেও আর তারা ফিরে আসেনি।

এরপর তাদের আসতে দেরি দেখে দোকান বন্ধ করে নদীতে গিয়ে আর কাউকেই খোঁজে পায়নি। আর কেউই দুই শিশুর বিষয়ে বলতেও পারছেন না। পরে বিশ্বম্ভরপুর থানা পুলিশকে অবগত করলে তারা ঘটনাস্থল পরিদর্শন করে। এরপর থেকে বিশ্বম্ভরপুর ফায়ার সার্ভিস ও ডুবুরী দল নিউটন দাসের নেতৃত্বে শিশুদের উদ্ধার তৎপরতা চালায়।

বিশ্বম্ভরপুর থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, গত মঙ্গলবার (২৯ জুন) বিকাল বিশ্বম্ভরপুর  উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের মিয়ারচর গ্রামের বাজার সংলগ্ন যাদুকাটা নদীর পশ্চিম দিকে ঘাটে বাদা নৌকা ঘাটে নিখোঁজ হয়। দুইদিন উদ্ধার তৎপরতা চালানোর পর আজ সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত