নবীগঞ্জ প্রতিনিধি

০২ জুলাই, ২০২১ ১৮:১৬

লকডাউনের ২য় দিন: নবীগঞ্জে ১৩ মামলা, সাড়ে ৬ হাজার টাকা জরিমানা

নবীগঞ্জে লকডাউন কার্যকরে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। কঠোর লকডাউনের ২য় দিনেও নবীগঞ্জে প্রশাসনের তৎপরতা দেখা গেছে।

দিনব্যাপি  উপজেলার  নবীগঞ্জ শহরতলী, ফুলতলি, দেবপাড়া, আউশকান্দি,  সৈয়দপুর, কামারগাঁও বাজার সহ বিভিন্নস্থানে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর পৃথক অভিযান পরিচালনা করা হয়েছে।

২ জুলাই (শুক্রবার) উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন ও নবীগঞ্জ উপজেলায় সহকারি(ভূমি) উত্তম কুমার দাশ  পৃথক অভিযান পরিচালনা করেন।

উপজেলার ১২টি বাজারে সকাল হতে সেনাবাহিনীর সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮,২৬৯ এবং সংক্রামক রোগ (প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন ২০১৮ অনুযায়ী  মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।  মোট ১৩ টি মামলায় ৬ হাজার ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করেন।

এছাড়া শুক্রবার (২ জুলাই) সকাল থেকেই ক্যাপ্টেন এসএম রিয়াজসহ একদল সেনাবাহিনীর টহল জোরদার করা হয়। লকডাউন প্রতিপালন নিশ্চিত করতে নবীগঞ্জ শহর, ফুলতলিবাজার, দেবপাড়া, আশকান্দি, সৈয়দ পুর কামারগাঁও বাজার সহ নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে টহল দেয় সেনাবাহিনী।

এছাড়াও নবীগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মোঃ ডালিম আহমদের নেতৃত্বে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ প্রশাসনের টহল ছিল লক্ষণীয়। নির্দেশনা না মেনে রাস্তায় গাড়ি চলাচল করায় বেশ কয়েকটি টমটম গাড়ি আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ। প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের তৎপরতার ফলে নবীগঞ্জে ফার্মেসি ব্যতিত প্রায় সকল দোকানপাট বন্ধ রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত