চুনারুঘাট প্রতিনিধি

০৩ জুলাই, ২০২১ ০২:১৬

চুনারুঘাটে লকডাউন অমান্য করায় জরিমানা

হবিগঞ্জের চুনারুঘাটে লকডাউনে কার্যকরে দ্বিতীয় দিনে কঠোর অবস্থানে ছিল প্রশাসন।

শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৫টি মামলায় ৫ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সত্যজিত রায় দাশ এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন চন্দ্র পাল।

অভিযানে পুলিশ ও সেনাবাহিনী সহযোগিতা করেন।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সত্যজিত রায় দাশ বলেন, ‘সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে উপজেলা প্রশাসনের এধরনের অভিযান অব্যাহত থাকবে।’

আপনার মন্তব্য

আলোচিত