ছাতক প্রতিনিধি

০৩ জুলাই, ২০২১ ১৬:১৯

ছাতকে লকডাউন অমান্য, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

সুনামগঞ্জের ছাতকে কঠোর লকডাউন অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১১ হাজার ৯ শত টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৩ জুলাই) সকালে লকডাউনের তৃতীয়দিন উপজেলার হাসনাবাদ ও গোবিন্দগঞ্জ বাজারে ২২ টি মামলার মাধ্যমে রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন, ২০১৮ এর আওতায় এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীল।

অভিযান পরিচালনার সময় থানা পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীল বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও নিষেধাজ্ঞা অমান্য করলে জরিমানা গুনতে হবে। স্বাস্থ্যবিধি লঙ্ঘনকারীদের কোন ছাড় দেয়া হবে না।

আপনার মন্তব্য

আলোচিত