চুনারুঘাট প্রতিনিধি

০৪ জুলাই, ২০২১ ০০:৩৬

চুনারুঘাটে অজ্ঞাত বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

হবিগঞ্জের চুনারুঘাট সদর ইউনিয়নের মুড়ারবন্দ গ্রামে মিয়া মসজিদের বারান্দায় অজ্ঞাত (৬০) এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার সকাল সাড়ে ১০টায় লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ফজরের নামাজে গেলে লোকজন ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত এই বৃদ্ধের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পুলিশ পরে সুরতাহল শেষে লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী আশরাফ লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।

আপনার মন্তব্য

আলোচিত