০৪ জুলাই, ২০২১ ১৯:৩০
মহামারি করোনার সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় জনসচেতামূলক প্রচারনা করা হয়েছে।
রোববার (৪ জুলাই) দুপুরে উপজেলার সদরের জগন্নাথপুর পৌরশহরের জগন্নাথপুর বাজার এলাকায় ৪২ বীর সিলেটের ব্রিগেডিয়ার জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমদ এই প্রচারণায় অংশ নেন।
প্রচারণা শেষে তিনি পৌরপয়েন্ট এলাকায় স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানান, সরকারি নির্দেশনা বাস্তবায়নে আমরা স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে মাঠে কাজ করছি। জনসচেতনতাই পারে করোনার সংক্রমণ ঠেকাতে। এজন্য স্বাস্থ্যবিধি মানতে হবে। খুব জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বের না হওয়ার জন্য সবার প্রতি আহবান জানান।
তিনি আরও বলেন, এই কঠিন পরিস্থিতিতে আপনি নিরাপদ থাকুন, আপনার পরিবারকে নিরাপদে রাখুন। অন্যকে নিরাপদে থাকতে উৎসাহিত করতে হবে। সকালের ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে করোনার সংক্রমণ রোধ সম্ভব হবে বলে তিনি জানিয়েছেন।
করোনাকালে বেকার হয়ে পড়া অসহায় ও দরিদ্রদের মধ্যে সরকারি কোনো সহায়তা দেওয়া হবে কিনা গণমাধ্যমের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারি সহায়তা আসছে। নির্দেশনা পেলে আমরা সুষ্ঠুভাবে ত্রাণ সহায়তা বিতরণ করব।
এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ, উপজেলা কমিশনার (ভূমি) অনুপম দাশ অনুপ, কমান্ডার ১১ পদাতিক ব্রিগেড লে. কর্নেল সাইফুল ইসলাম, ক্যাপ্টেন আশিক হোসেন, ওয়ারেন্ট অফিসার শওকত হোসেন, জগন্নাথপুর থানার উপপরির্দশক রফিক আহমদ প্রমুখ।
আপনার মন্তব্য