০৪ জুলাই, ২০২১ ২০:৫১
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় কৃষকদের মাঝে ২০২০-২০২১ অর্থ বছরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
রোববার (৪ জুলাই) দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে ৫টি ইউনিয়নের ২শত কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়। প্রতি কৃষককে ৫ কেজি বীজ, ১০কেজি ডিএপি, ১০কেজি এমওপি সার বিতরণ করা হয়।
বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার হাসান উদ দোলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. ইকবাল কবির, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সালাহ উদ্দিন,
সাংবাদিক বাবরুল হাসান বাবলু, জাহাঙ্গীর আলম ভূঁইয়া, উপসহাকারী কৃষি কর্মকর্তা এটিএম শফিকুল ইসলাম, জালাল উদ্দিন।
আপনার মন্তব্য