০৪ জুলাই, ২০২১ ২১:১৫
লকডাউন অমান্য করায় নবীগঞ্জে ২৩ মামলায় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৪ হাজার ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
লকডাউন ৪র্থ দিন রবিবার (৪ জুলাই) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ এই জরিমানা করেন।
অভিযানে সেনাবাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
আদালত সূত্রে জানা যায়, লকডাউন কার্যকরে রোববার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত পৌর শহরের বিভিন্ন বাজার এবং উপজেলার রসুলগঞ্জ, শিবগঞ্জ, মিলনগঞ্জ, ইমামবাড়ী, বাংলাবাজার, গোপলা বাজার, চৌধুরীবাজারসহ বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান হয়। এসময় লকডাউন অমান্য করায় সংক্রামক রোগ (প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মুল) আইনে ২৩ মামলায় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৪ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ অভিযানে জরিমানার বিষয়টি নিশ্চিত করে জানান, এধরণের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মন্তব্য