জগন্নাথপুর প্রতিনিধি

০৪ জুলাই, ২০২১ ২২:১২

জগন্নাথপুরে লকডাউনের চতুর্থ দিনে ৮ ব্যবসায়ীকে অর্থদণ্ড

কঠোর লকডাউনে স্বাস্থ্যবিধি না মানায় সুনামগঞ্জের জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযানে ৮ ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (৪ জুলাই) দুপুরে চতুর্থ দিনে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনুপম দাশ অনুপ এসব জরিমানা প্রদান করেন।

জানা যায়, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে দেশজুড়ে এক সপ্তাহের কঠোর লকডাউন শুরু হয়। লকডাউন কার্যকর করতে চতুর্থ দিনে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের নেতৃত্বে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনুপম দাশ অনুপের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর উপস্থিতিতে জগন্নাথপুর বাজার, রানীগঞ্জ বাজার ও চিলাউড়া বাজারসহ উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এসময় স্বাস্থ্যবিধি না মানায় এবং মাস্ক ব্যবহার না হয় ৮জন ব্যবসায়ীকে ৯ হাজার ৭০০ টাকা জরিমানা প্রদান করা হয়। এছাড়াও স্বাস্থ্যবিধি নিশ্চিতরণসহ অতি জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বের না হওয়ার জন্য জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত