০৫ জুলাই, ২০২১ ০১:১৪
সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে মোটর সাইকেল চালিয়ে যাচ্ছিলেন ইউসুফ মিয়া (১৭)। তার সাথে ছিলেন মোঃ আব্দুল্লাহ (২২) নামের আরেক আরোহী। সিলেট মহানগরের বিমানবন্দর থানাধীন পাগলামোড়া এলাকায় মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ইউসুফ।
এসময় সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন নিপেন্দ্র বিশ্বাস (২৪), ও রতন বিশ্বাস (২৩) নামের দুই ব্যক্তি। নিয়ন্ত্রণীয় মোটরসাইকেল উঠে যায় তাদের উপর।
এতে গুরুতর আহত হন চালক ইউসুফ মিয়া, পথচারী নিপেন্দ্র বিশ্বাস ও রতন বিশ্বাস। তাদের তিনজনকেউ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
রোববার রাত ৮টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহত ইউসুফ মিয়া গোয়াইনঘাট এলাকার ও অপর দুজন কোম্পানীগঞ্জের সালুটিকর এলাকার বাসিন্দা।
সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আহতরা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আপনার মন্তব্য