০৬ জুলাই, ২০২১ ০১:৪২
সিলেটের জৈন্তাপুরে ৪২০ পিস ইয়াবাসহ আলীম উদ্দিন (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (৫ জুলাই) উপজেলার সারিঘাট ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে র্যাবের একটি দল ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে।
সে ওই উপজেলার নয়াগাত্তি এলাকার মো. শাখি মিয়ার ছেলে।
সোমবার রাতে র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে স্থানীয় থানায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
র্যাব জানায়, সোমবার বিকেল পৌনে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, ব্যাটালিয়ন সদর ক্যাম্প এর একটি দল জৈন্তাাপুর থানার সারিঘাট ব্রিজ এলাকায় অভিযান চালায়। এসময় ৪২০ পিস আলীম উদ্দিনকে গ্রেফতার করা হয়।
অভিযানে মেজর মো. মঈনুল ইসলাম, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) ওবাইন, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. লূৎফর রহমান, সহকারী পুলিশ সুপার (এএসপি) সোমেন মজুমদার নেতৃত্ব দেন।
আপনার মন্তব্য