জগন্নাথপুর প্রতিনিধি

০৬ জুলাই, ২০২১ ২১:০৭

জগন্নাথপুর উপজেলা পরিষদের উদ্যোগে স্বাস্থ্য বিধি মেনে চলতে প্রচারণা

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলার জগন্নাথপুর বাজার, রানীগঞ্জ বাজার, ও রসুলগঞ্জ বাজারে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানিয়ে জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।

মঙ্গলবার (৬ জুলাই) দিনব্যাপী উপজেলার এসব হাট বাজারে ঘুরে সরকারি বিধি নিষেধ মেনে চলার আহ্বান জানিয়ে পথচারী ও ব্যবসায়ীদের মধ্যে মাস্ক বিতরণ করেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান ও ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব।

মাস্ক বিতরণকালে পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা,জগন্নাথপুর টুয়েন্টি ফোর ডটকম সম্পাদক সাংবাদিক অমিত দেব ও বার্তা সম্পাদক সাংবাদিক আলী আহমদ উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান ও ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব জানান, চলমান সরকারি বিধি নিষেধ মেনে চলতে জনসাধারণের মধ্যে সচেতনতামূলক প্রচারণা চালানোর পাশাপাশি উপজেলা পরিষদের পক্ষ থেকে জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করা হয় । তারা বলেন সচেতনতা ও স্বাস্থ্য বিধি মেনে চলাই পারে করোনার ভয়াবহতা থেকে আমাদের রক্ষা করতে।

 

আপনার মন্তব্য

আলোচিত