০৭ জুলাই, ২০২১ ০০:৪৭
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে লকডাউন চলছে। ঘর থেকে বের হওয়াও এখন নিষেধ। ফলে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। মানুষের এই দুর্দিনে এগিয়ে এসেছেন জুড়ীর এক সেচ্ছাসেবক লীগ নেতা।
করোনা ভাইরাসের কারনে মানুষের খাদ্যের অভাব থাকলে তিনি নিজ উদ্যোগে তার বাড়িতে খাবার নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
গত ১ জুলাই একজন ছাত্রলীগ নেতা "বৃদ্ধ মাকে নিয়ে এক মেয়ের অসহায়ত্বের কথা" তুলে ধরে ফেসবুকে স্ট্যাটাস দেন। এরপর অনেকে ঐ মহিলাকে সহযোগিতা করছে তখনি এগিয়ে এলেন জুড়ীর জায়ফর নগর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মর্তুজা আলী। তিনি গত ৪ জুলাই সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ঔ নারীর বাড়িতে চাল, ডাল, চিড়া, আম এবং নগদ টাকা নিয়ে যান।
এর আগে গত ২৯ জুন তিনি তার ফেসবুকে ঘোষণা দিয়েছেন, করোনা মহামারিতে সরকার কর্তৃক লকডাউনে জুড়ীর কোন মানুষ যদি খাদ্যের অভাবে পড়ে তাহলে তার সাথে যোগাযোগ করা হলে তিনি পরিচয় গোপন রেখে তার বাড়িতে খাবার নিয়ে যাবেন।
খাদ্য সামগ্রী পেয়ে অসহায় নারী বলেন, আমার ৫ ভাই থাকা সত্বেও কেউ আমার মাকে দেখাশোনা করে না। ২ বছর থেকে আমার মা ষ্টোক করে ঘরবন্দী। আমার বোনের বাসায় রেখে আমার বোনের বাসায় রেখে মায়ের চিকিৎসা করাচ্ছি। এরকমভাবে সকলের সহযোগিতার কারনে আমার মা'কে নিয়ে এখনও বেচেঁ আছি।
মর্তুজা আলী বলেন, আমি রাজনীতির পাশাপাশি চালের ব্যবসা করি।করোনার কারনে অনেকে খাদ্য আনতে পারবে না,তাই আমি আমার পক্ষ থেকে সহযোগিতা করে যাবো। আমার সাথে সহযোগিতা করেন, আমার পাশের ব্যবসায়ী এবং ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম।
আপনার মন্তব্য