তাহিরপুর প্রতিনিধি

০৭ জুলাই, ২০২১ ১৯:৫২

তাহিরপুরের বিভিন্ন বাজার পরিদর্শনে মেডিকেল টিম

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন বাজার পরিদর্শন করে সবাইকে করোনাভাইরাস সংক্রমণের আতংক না হয়ে সর্তকতা অবলম্বন করে চলাচল করতে আহবান জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার সৈয়দ আবু আহমদ শাফী।

বুধবার (৭ জুলাই) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার সৈয়দ আবু আহমদ শাফীর নেতৃত্ব সারাদিন বাদাঘাট বাজারসহ বিভিন্ন বাজার গিয়ে এই পরামর্শ দেন। পাশাপাশি তিনি জরুরী প্রয়োজনে আসা মানুষজন এবং ব্যবসায়ীগনকে স্বাস্থ্য বিধি মানা এবং মাস্ক পরে চলাফেরা করতে নির্দেশনা দেন।

এসময় বাদাঘাট বাজার বনিক সমিতির সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক মাসুক মিয়া,উপজেলা স্বাস্থ্য পরিদর্শক নজরুল ইসলাম,মেডিকেল টেকনোলজিস(ইপিই)
রফিকুল ইসলাম,উপসহকারী মেডিকেল অফিসার মীর শাহানুর জুমন, হিরক গোস্বামী, স্যানিটারি এক্সপেক্ট মকবুল হোসেন প্রমুখ উপস্থিতি ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার সৈয়দ আবু আহমদ শাফী জানান, আজকে পর্যন্ত উপজেলায় ২৬জন করোনায় আক্রান্ত হয়েছেন। আজকে ৮টি সহ ১৪০( মে ৭ জুলাই ৭) করোনার স্যাম্পল পাঠানো হয়েছে। করোনা আক্রান্তদের মধ্যে হাসপাতালে ৩ জন ভর্তি আছে আর বাকীরা নিজ নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছে।

আপনার মন্তব্য

আলোচিত