নিজস্ব প্রতিবেদক

০৮ জুলাই, ২০২১ ০২:৪৯

নবীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নবীগঞ্জে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ আব্দুল হামিদ (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার বিকেলে র‌্যাব-৯ সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি দল অভিযান চালিয়ে বাউশ ইউনিয়নের ভরপুর এলাকা থেকে গাঁজাসহ তাকে গ্রেপ্তার করে।

সে বাউশ ইউনিয়নের দৌলতপুর গ্রামের মতলিব উলার ছেলে।

বুধবার র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গাঁজা উদ্ধারের ঘটনায় র‌্যাব বাদী হয়ে স্থানীয় থানায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছে।

আপনার মন্তব্য

আলোচিত